একটি ধর্মীয় শিক্ষণীয় গল্প

একটি ধর্মীয় শিক্ষণীয় গল্প



একজন লোকের মৃত্যু হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরলো তখন সে দেখলো স্বয়ং ভগবান হাতে একটি ব্যাগ নিয়ে তার কাছে এসেছেন। 

এসেই ভগবান বলছেন - " পুত্র , চলো,এখন সময় হয়ে গেছে। 

আশ্চর্য হয়ে লোকটি বলল-" এখন ! 

এত তাড়াতাড়ি ? 

এখনো তো আমাকে অনেক কর্ম করতে হবে, আমি ক্ষমা চাইছি ভগবান , এখনও আমার যাওয়ার সময় হয় নি ,

তবে আপনার এই ব্যাগে কি আছে ?"

ভগবান বললেন - " তোমার জিনিস। "

লোকটি বললো - " আমার জিনিস!! তারমানে আমার বস্তু, আমার কাপড় , আমার 

ধন-দৌলত তাই তো ভগবান ? "

ভগবান বললেন - "এই বস্তুগুলি তোমার নয়, এগুলি তো পৃথিবীর সম্বন্ধীয় জিনিস। "

লোকটি বললো - " তাহলে এই ব্যাগে কি আমার স্মৃতি আছে ?"

ভগবান বললেন - " এটা তো কখনোই তোমার ছিল না ,

এটা তো শুধুমাত্র সময়েরই ছিল ? "

লোকটি বললো - " তাহলে এতে আমার পরিবার আর বন্ধুদের স্মৃতিই থাকবে ?"

ভগবান বললেন - " ক্ষমা করো পুত্র , এরা তো কখনোই তোমার ছিলনা।

তারা হলো তোমার জীবনের চলার রাস্তায় দেখা হওয়া পথিকের মতো। "

লোকটি বললো - " তাহলে তো আমি নিশ্চিত যে এই ব্যাগে আমার শরীরটা ই থাকবে। "

ভগবান বললেন - " এটা তো তোমার হতেই পারেনা , কারণ এই শরীর হলো চিতার ভষ্ম মাত্র। "

লোকটি বললো - " ভগবান , তাহলে কি এটাতে আমার আত্মা আছে ?"

ভগবান বললেন - " না , এটা তো আমার।"

এবার লোকটি ভয়ে ভীত হয়ে ভগবানের হাত থেকে ব্যাগটি নিয়ে নিল এবং খুলে দেখলো সেই ব্যাগটি খালি !

তখন লোকটির চোখে জল এসে গেল এবং বললো -

" হে ভগবান ,

আমার কাছে কি কখনো কিছু ছিল না ?"

তখন ভগবান বললেন - 

" হ্যাঁ , এটাই সত্য ,প্রত্যেক মুহূর্ত

যেটা তুমি বেঁচে ছিলে , আর জীবিত ছিলে , নিজের জীবন নিজের মতো করে বেঁচে ছিলে , জীবনটা হচ্ছে ক্ষনিকের এবং সেই ক্ষণ বা মুহূর্তটাই শুধু তোমার ছিল...!

এছাড়া এই জগতে ' তোমার ' বলে কিছু নেই। "

তাই ভগবৎ ভক্তজন , সবসময় হাসি খুশী থেকে প্রভুর নাম জপ ও কীর্তন করবেন , এটাই একমাত্র কথা যেটা খুবই

গুরুত্ব রাখে । ভৌতিক বস্তু আর যেই জিনিসের জন্য আপনি দিন রাত লড়াই করছেন , পরিশ্রম করছেন আপনি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না,

এটাই সত্য - এটাই বাস্তব"

হরেকৃষ্ণ!!

Comments

Popular posts from this blog

কর্মগুণ অনুসারে মানুষদের চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। জন্মগুণ অনুসারে নয়।

অখণ্ড ভারতের ইতিহাস