একটি ধর্মীয় শিক্ষণীয় গল্প
একজন লোকের মৃত্যু হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরলো তখন সে দেখলো স্বয়ং ভগবান হাতে একটি ব্যাগ নিয়ে তার কাছে এসেছেন। এসেই ভগবান বলছেন - " পুত্র , চলো,এখন সময় হয়ে গেছে। আশ্চর্য হয়ে লোকটি বলল-" এখন ! এত তাড়াতাড়ি ? এখনো তো আমাকে অনেক কর্ম করতে হবে, আমি ক্ষমা চাইছি ভগবান , এখনও আমার যাওয়ার সময় হয় নি , তবে আপনার এই ব্যাগে কি আছে ?" ভগবান বললেন - " তোমার জিনিস। " লোকটি বললো - " আমার জিনিস!! তারমানে আমার বস্তু, আমার কাপড় , আমার ধন-দৌলত তাই তো ভগবান ? " ভগবান বললেন - "এই বস্তুগুলি তোমার নয়, এগুলি তো পৃথিবীর সম্বন্ধীয় জিনিস। " লোকটি বললো - " তাহলে এই ব্যাগে কি আমার স্মৃতি আছে ?" ভগবান বললেন - " এটা তো কখনোই তোমার ছিল না , এটা তো শুধুমাত্র সময়েরই ছিল ? " লোকটি বললো - " তাহলে এতে আমার পরিবার আর বন্ধুদের স্মৃতিই থাকবে ?" ভগবান বললেন - " ক্ষমা করো পুত্র , এরা তো কখনোই তোমার ছিলনা। তারা হলো তোমার জীবনের চলার রাস্তায় দেখা হওয়া পথিকের মতো। " লোকটি বললো - " তাহলে তো আমি নিশ্চিত যে এই ব্যাগে আমার শরী...